‘শাপলা কলি’ প্রতীকের ছবি প্রকাশ করল এনসিপি, যুক্ত হলো ইসির ওয়েবসাইটেও

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৫৭ এএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় প্রতীক ‘শাপলা কলি’র অফিসিয়াল ছবি প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটেও দলটিকে দেশের ৫৮ নম্বর রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে প্রতীকের ছবিটি যুক্ত করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে প্রতীকের ছবিটি গণমাধ্যমে পাঠানো হয়। ছবিতে দেখা যায়—একটি অঙ্কুরিত শাপলা কলি গোলাকার শাপলা পাতার ওপর সোজা ভর দিয়ে দাঁড়িয়ে আছে। দলের মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, এখন থেকে এনসিপি সম্পর্কিত যেকোনো প্রতিবেদনে এই প্রতীকের ছবিই ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

তিনি আরও জানান, তারা অনানুষ্ঠানিকভাবে ইসির কাছ থেকে প্রতীকের চূড়ান্ত অনুমোদন পেয়েছেন এবং এরপরই এটি ইসির ওয়েবসাইটে যুক্ত হয়।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970