ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ বিয়ে করেছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীকে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের অনুষ্ঠান থেকে নবদম্পতির সঙ্গে ছবি শেয়ার করে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন লিখেছেন- হান্নান মাসউদ ও শ্যামলী সুলতানা জেদনীর বিয়ে সম্পন্ন হয়েছে। ‘জুলাইয়ের অনুপ্রেরণায়’ গড়ে ওঠা দুই তরুণ রাজনীতিবিদের সুখকর মুহূর্তে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর তাদের বাগদান হয়। সেদিন নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাগদানের খবর জানিয়েছিলেন হান্নান মাসউদ।

শ্যামলী সুলতানা জেদনী গত ২৮ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ থেকে পদত্যাগ করেন। সংগঠনটি বিলুপ্ত হওয়ার পর নতুন করে গঠিত জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970