রোজা শুরু হতে আর কতদিন বাকি?

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:৩৪ এএম

ছবি: সংগৃহীত

রমজান মাস মুসলিমদের জীবনের অন্যতম পবিত্র সময়। প্রতি বছরই এই মাস আসে ইবাদত, আত্মসংযম এবং আনন্দের সঙ্গে। তাই অনেকেই আগ্রহভরে জানতে চান, ‘২০২৬ সালে রমজান কখন শুরু হবে, আর ঈদুল ফিতর কবে হতে পারে?’ মূলত এর সঠিক উত্তর চাঁদ দেখা নির্ভর।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি। তার মতে, মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি আকাশে উঠলেও সূর্যাস্তের মাত্র ১ মিনিটের মধ্যেই চাঁদ অস্ত হয়ে যাবে। তাই খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। এই কারণে রমজান শুরু হবে পরের দিন, অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

তিনি আরও বলেন, ২০ মার্চ (শুক্রবার) শাওয়াল মাসের প্রথম দিন হওয়ায় সেই দিনটি হবে ঈদুল ফিতর।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিসাব অনুযায়ী, ২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৭–১৯ ফেব্রুয়ারির মধ্যে। তাই বাংলাদেশে রোজা শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি এবং ঈদুল ফিতর ২১ মার্চ। অর্থাৎ আজকের (১৯ নভেম্বর) হিসাব অনুযায়ী রোজা শুরু হতে এখনও প্রায় ৯১–৯২ দিন বাকি।

এই বছর রমজান পড়ছে শীতের শেষভাগ ও বসন্তের শুরুতে। আবহাওয়াবিদদের মতে, তাই ভোরে সেহরি এবং রাতে তারাবির সময় হালকা শীত অনুভূত হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970