এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০১:০১ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।
পোস্টে তিনি জানান, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে কিছুক্ষণ আগে গুলি করা হয়েছে। ঘটনার পরপরই তাকে দ্রুত খুলনা মেডিকেলে নেওয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি কীভাবে ও কোথায় ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তবে প্রকাশ্যে একজন রাজনৈতিক নেতার ওপর গুলির ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।