হাসনাতের আসনে বিএনপির প্রার্থী ঋণখেলাপি, পারবেন না ভোট করতে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হওয়ায় আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

ঋণখেলাপির তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার আদালত স্থগিত করেছেন। ফলে মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবেই বহাল থাকছেন।

এর আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মোট ৭৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ওই তালিকায় ৩ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্রও বৈধ হিসেবে ঘোষিত হয়েছিল।

তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপি মনোনীত হাসনাত আব্দুল্লাহ মনোনয়ন যাচাইয়ের সময় আপত্তি জানান। হাসনাত আব্দুল্লাহকে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থন দিয়েছে।

পরবর্তীতে ঋণখেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম উঠে আসে। বিষয়টি নিয়ে হাইকোর্ট সাময়িকভাবে ওই তালিকা স্থগিত করলেও প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে বৃহস্পতিবার সেই আদেশ স্থগিত করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970