হাসনাতকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলেন খেলাফত মজলিসের প্রার্থী

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম

হাসনাতকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলেন খেলাফত মজলিসের প্রার্থী। ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সমর্থনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর পক্ষে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মু. সাইফুল ইসলাম শহীদ, জেলা মজলিসে শূরা সদস্য ভিপি গোলাম মোস্তফা সরকার, খেলাফত মজলিসের জেলা পূর্ব সহসাংগঠনিক সম্পাদক মুফতি জামসেদ হুসাইন হাবিবী, উপজেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন, প্রচার সম্পাদক হাফেজ ক্বারী আবদুল কাইয়ুম এবং জাতীয় যুব শক্তির উপজেলা নেতা মুহতাদির যারিফ সিক্ত।

এর আগে আসন সমঝোতার অংশ হিসেবে একই আসন থেকে সরে দাঁড়ান জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। গত ২৮ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, কেন্দ্রীয় জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য ও ঐক্যের স্বার্থে তিনি হাসনাত আবদুল্লাহর জন্য আসন ছেড়ে দিয়েছেন।

এদিকে জানা গেছে, জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের আরেক শরিক দল খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমানও শিগগিরই তার প্রার্থিতা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970