ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:৩২ পিএম

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) ভোরে সীমান্ত এলাকার শ্যামকুড় বিওপির মূল পিলার থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ফটিককারী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত উজ্জ্বল হোসেন মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া বসতিপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি ভোরের দিকে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একটি টহল দল তাকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধি মাহবুর রহমান জানান, উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে মাদক ও মানবপাচারের সঙ্গে জড়িত থাকার গুঞ্জন রয়েছে। ঘটনার দিনও তিনি সীমান্ত পার হওয়ার সময় গুলিবিদ্ধ হন বলে জানা গেছে।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে একজন বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।

তবে এ ঘটনায় এখনো সংশ্লিষ্ট সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970