সিলেটে নয় ভূমিকম্প হয়েছে ভারতের মণিপুর রাজ্যে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:৪০ এএম

ছবি: সংগৃহীত

ভারতের মণিপুর রাজ্যে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ছয়টায় ৩.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল ছিল রাজ্যটির ভেতরেই। তবে এই ভূমিকম্পের কোনো প্রভাব সিলেটে অনুভূত হয়নি বলে নিশ্চিত করেছে সিলেট আবহাওয়া অফিস।

সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন গণমাধ্যমকে জানান, সিলেটে রাত সাড়ে তিনটায় ভূমিকম্প অনুভূত হয়েছে—এ ধরনের খবর সম্পূর্ণ গুজব।

তিনি বলেন, “সিলেটে কোনো ধরনের কম্পন রেকর্ড হয়নি। আমাদের পর্যবেক্ষণ যন্ত্রেও এর কোনো তথ্য নেই। মণিপুরের ভূমিকম্পটি শুধু সেখানেই অনুভূত হয়েছে।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ দাবি করছেন যে সিলেটে রাত ও সকালে দুইবার ভূমিকম্প হয়েছে। আবহাওয়া বিভাগ এসব দাবিকে ভিত্তিহীন গুজব বলে জানিয়েছে এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970