বিছানায় না গেলে পুরুষ বাউলরা প্রোগ্রামে ডাকে না: হাসিনা সরকার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম

বাউল শিল্পী হাসিনা সরকার। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে গত ৪ অক্টোবর এক সাংগীতিক অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকার ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করার পর দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে, বিভিন্ন ধর্মীয় সংগঠন ও মুসল্লিরা তার দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানায়। পরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

এই ঘটনার প্রেক্ষাপটে দেশজুড়ে আবুল সরকারের বিচার দাবি জোরদার হওয়ার সময়ই আরেক বাউল শিল্পী হাসিনা সরকার পুরুষ বাউলদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন।

এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, নারী বাউল শিল্পীরা পুরুষ বাউলদের কুপ্রস্তাবে রাজি না হলে তাদের প্রোগ্রামে ডাকা হয় না। নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

হাসিনা সরকার বলেন, “বাউলদের বলতাম- আমার তো প্রোগ্রাম নাই, আমার দিকে একটু খেয়াল রাখেন। তখন তারা বলত— খেয়াল রাখতে হলে কথা শুনতে হবে, যখন ডাকব তখন আসতে হবে। আমি বলতাম— আসলে কী হবে? তখন বলত— এটা কি খুলে বলতে হবে?”

তিনি আরও বলেন, “আমি তখনই বলেছি— মাফও চাই, দোয়াও চাই, কিন্তু আমার ইজ্জত বিক্রি করে প্রোগ্রাম নেব না। এটাকে বাউল গান বলে না।”

তার অভিযোগ, কিছু পুরুষ বাউল শিল্পী নারী বাউলদের বিছানায় নেয়ার প্রস্তাব দেন, আর তা না মানলে বায়না বা প্রোগ্রামের সুযোগ দেন না। তিনি বলেন, “আমাকেও এরকম প্রস্তাব দেওয়া হয়েছে। তারা বলেছে— আমাদের কথা শুনবি, তোকে বায়না দেব।”

হাসিনা সরকার বলেন, “আমাকে যদি কেউ প্রোগ্রামে না ডাকে, বায়না না দেয়— তাতেও আমার কিছু যায় আসে না। এখন বাউল জগতের অবস্থা এমনই হয়ে গেছে।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970