তিন বিভাগে টানা বৃষ্টির সম্ভাবনা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে দুদিন ধরে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সামগ্রিকভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। একই সঙ্গে বরিশাল বিভাগের প্রায় সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলেও বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলকভাবে বেশি।

আবহাওয়া অধিদফতরের বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ ২০ ফেব্রুয়ারির পূর্বাভাস অনুযায়ী সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাব্য বৃষ্টিপাতের পর দেশের বিভিন্ন অঞ্চলে শুষ্ক আবহাওয়ার পর স্বস্তি মিলতে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970