তাপপ্রবাহের কবলে ১৩ জেলা, শিগগির মুক্তি মিলছে না

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

দেশের ১৩ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মাদারীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুরসহ খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। ফলে আপাতত গরম থেকে স্বস্তি মিলছে না।

অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। রোববার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এদিকে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি এখনো একই এলাকায় রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলে আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970