পিআর পদ্ধতিতে নির্বাচনের যেসব সমস্যা নিয়ে কথা বলা হয়, তার সমাধানও সম্ভব পিআর পদ্ধতির মাধ্যমেই
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১১:০৪ পিএম
রাজনৈতিক মহলে Proportional Representation(PR) বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন সম্পর্কে বেশ আলোচনা হচ্ছে । রাজনৈতিক দলসমূহ এই পদ্ধতিতে নির্বাচনের পক্ষে বিপক্ষে একে অপরে যার যার যুক্তি তুলে ধরেছেন তবে বাংলাদেশের নিবন্ধিত বেশিরভাগ রাজনৈতিক দল উভয়কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে তবে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি এবং তার মিত্র কিছু রাজনৈতিক দলে এই পদ্ধতিতে নির্বাচনের সম্পূর্ণ বিপক্ষে অবস্থান নিয়েছে এবং তারা বিদ্যমান পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে।
এই পদ্ধতিতে নির্বাচনে যেসব সমস্যার কথা বলা হয়, সেগুলো সমাধানের জন্য আমাদের কিছু কার্যকর পদ্ধতি অবলম্বন করতে হবে। বর্তমানে PR-এর যে দুইটি পদ্ধতি রয়েছে, তার মধ্যে List Proportional Representation System-এর Open List PR পদ্ধতি বেছে নিয়ে কিছু মডিফাই করলে, আমরা যেসব সমস্যার কথা উল্লেখ করেছি, সেগুলোর সমাধান সম্ভব হবে।
১)নির্বাচনের পূর্বে প্রতিটি দলকে প্রতিটি আসনের বিপরীতে নির্দিষ্ট প্রার্থীর নাম চূড়ান্ত করে নির্বাচন অফিসে জমা দিতে হবে, এবং এই তালিকা সবার সামনে উন্মুক্ত রাখতে হবে।
২) প্রতিটি দল যে পারসেন্টেজ ভোট পাবে, সেই অনুযায়ী তাদের আসনের সংখ্যা নির্ধারিত হবে। উদাহরণস্বরূপ, যদি দল A ৫% ভোট পায়, তবে তার জন্য ৫% আসন বরাদ্দ থাকবে।
৩) যে দল যে আসনে সবচেয়ে বেশি ভোট পাবে, সেই আসন থেকে সর্বপ্রথম প্রার্থী নির্বাচিত হবে। এরকম ধারাবাহিকভাবে প্রার্থীদের বাছাই করতে পারবে রাজনৈতিক দলসমূহ। এইভাবে বাছাই করলে প্রতি আসনের জনপ্রিয় প্রার্থী নির্বাচিত হবে।
৪) যদি কোনো আসনে একাধিক দল সমান ভোট পায়, তবে জাতীয়ভাবে সর্বোচ্চ পারসেন্টেজ ভোট প্রাপ্ত দলকে অগ্রাধিকার দেওয়া হবে। যদি তবুও একাধিক দল সমান ভোট পায়, তখন দলগুলোর জ্যেষ্ঠতার ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।
যদি কোনো আসনে বর্তমান পদ্ধতির মতো কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হতে বা নির্বাচন করতে চান, সেক্ষেত্রে তাকে নির্বাচিত হতে হলে নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে:
১) স্বতন্ত্র প্রার্থী নির্বাচন = স্বতন্ত্র প্রার্থীর প্রাপ্ত ভোট নির্দিষ্ট আসনে>(৩০০) আসনের মোট ভোটার উপস্থিতির পরিমান /(৩০০) আসন সংখ্যা।
২) সেই আসনের সকল প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেতে হবে।
এই শর্তগুলো পূরণ করলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য হতে পারবেন।
লেখক: মোঃ মাহমুদুল হাসান
সাউথইস্ট ইউনিভার্সিটি (শিক্ষার্থী)
ইমেইল: mahmudul3867@gmail.com