মেক্সিকোতে প্রেসিডেন্টের বক্তব্যের মাঝেই ৬.৫ মাত্রার ভূমিকম্প, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ এএম

ছবি: সংগৃহীত

মেক্সিকোতে নতুন বছরের প্রথম প্রেস ব্রিফিং চলাকালে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের সময় দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। হঠাৎ করেই ভূমিকম্প সতর্কতা অ্যালার্ম বেজে ওঠে এবং মুহূর্তের মধ্যে রাজধানী মেক্সিকো সিটিসহ দেশের মধ্য ও দক্ষিণাঞ্চল কেঁপে ওঠে। এ সময় প্রেস ব্রিফিং সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানায়, স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এ ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর পর্যটন শহর আকাপুলকোর কাছাকাছি এলাকায়।

গুয়েরেরো রাজ্যের গভর্নর এভলিন সালগাদো জানিয়েছেন, ওই রাজ্যে ৫০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, ভূমিকম্পের পর থেকে আফটারশক এখনো অনুভূত হচ্ছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

উল্লেখ্য, মেক্সিকো বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এর আগে ২০১৭ সালে ৭.১ মাত্রার ভূমিকম্পে রাজধানী মেক্সিকো সিটিতে দুই শতাধিক মানুষ নিহত হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970