যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীদের জন্য কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৫২ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক বা বর্তমানে সেখানে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের জন্য কড়া সতর্কতা জারি করেছে মার্কিন প্রশাসন।

ভারতের মার্কিন দূতাবাস থেকে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন করলে শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে এবং তাকে দেশে ফেরত পাঠানো হতে পারে।

নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো, গ্রেপ্তার হওয়া বা আইন ভঙ্গ করলে তাৎক্ষণিকভাবে ভিসা বাতিলের সম্ভাবনা থাকে। এমন পরিস্থিতি ভবিষ্যতেও শিক্ষার্থীর জন্য মার্কিন ভিসা প্রাপ্তি কঠিন করে দিতে পারে। শিক্ষার্থীদের দেশটির আইন-কানুন কঠোরভাবে মেনে চলার এবং যেকোনো ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশিকায় স্মরণ করানো হয়েছে, মার্কিন ভিসা কোনো অধিকার নয়; এটি একটি বিশেষ সুবিধা, যা সরকার যে কোনো সময় প্রত্যাহার করতে পারে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ভিসা ও অভিবাসন নীতির প্রভাব এখনও শক্তভাবে প্রযোজ্য, ফলে অনেক ভারতীয় শিক্ষার্থী ইতোমধ্যেই নানা জটিলতার মুখোমুখি হয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970