শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:০৩ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ফারাহ ফোরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) আজিজ সুপার মার্কেট সংলগ্ন একটি ভবনের ১৪তম তলার ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফারাহ ফোরদৌস ৩৯তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগে ফেজ-বি পর্যায়ের রেসিডেন্ট প্রশিক্ষণার্থী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ২০১৭ সালে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

পুলিশ জানায়, ফারাহ খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদ দম্পতির মেয়ে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন এবং শাহবাগের ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।

প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি ঘিরে তদন্ত চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970