রাজধানীতে দোকানপাট খোলা রাখা নিয়ে নির্দেশনা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:৫০ পিএম

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে রাজধানীর শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে। নির্ধারিত সময়সীমা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

রোববার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। একই সঙ্গে নির্ধারিত সময়সূচি কঠোরভাবে মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, নির্দেশনা লঙ্ঘনের ঘটনায় প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং এর প্রভাবে দেশে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে সৃষ্ট চাপ মোকাবিলায় সরকার বিভিন্ন সাশ্রয়মূলক পদক্ষেপ গ্রহণ করে আসছে। এর অংশ হিসেবে এর আগে শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সময়সীমা সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে তা ধাপে ধাপে বাড়িয়ে সন্ধ্যা ৭টা এবং পরে রাত ৮টা পর্যন্ত করা হয়।

এদিকে, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে সময়সীমায় সাময়িক শিথিলতা দেওয়া হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে রাজধানীর সব দোকানপাট ও বিপণিবিতান রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970