পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনেই মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:২৮ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের বান্দা জেলায় নিজের পছন্দের মানুষকে বিয়ে করায় বাবা-মায়ের হামলায় প্রাণ হারিয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণী। পুলিশের উপস্থিতিতে থানার ভেতরেই ঘটে এ হৃদয়বিদারক ঘটনা।

নিহত তরুণীর নাম শিবানী। গত ১৮ মে প্রতিবেশী ললিত বর্মার সঙ্গে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে দুজন একটি মন্দিরে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং আইনানুগভাবে বিয়ের নিবন্ধন সম্পন্ন করেন।

শিবানীর নিখোঁজ হওয়ার পর তার পরিবার ললিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ নবদম্পতির সন্ধানে অভিযান শুরু করে। একপর্যায়ে মধ্যপ্রদেশের সাতনা জেলা থেকে তাদের উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য বান্দা থানায় নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদের সময় শিবানী ও ললিত জানান, তারা দুজনের সম্মতিতেই বিয়ে করেছেন। এ দাবির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রও পুলিশের কাছে উপস্থাপন করেন তারা।

পরে দুই পরিবারের সদস্যদের নিয়ে একটি সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে শিবানীর বাবা-মা তাকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য চাপ দিলেও তিনি স্বামীর সঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় থাকেন।

এ সময় বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ রয়েছে, শিবানীর মা তাকে ধরে রাখেন এবং সেই সুযোগে তার বাবা ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করেন।

হামলায় শিবানীর পেট ও হাতে গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় পুলিশ তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দা জেলার পুলিশ সুপার পলাশ বানসাল জানিয়েছেন, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি প্রধান অভিযুক্ত শিবানীর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970