আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:০৫ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশও চাওয়া হয়েছে।

রোববার (৭ জুন) সকালে হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে আইনজীবী ইউনুস আলী আকন্দ এই রিট দায়ের করেন।

রিট আবেদনে একটি উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে। আইনজীবী ইউনুস আলী আকন্দ জানান, আগামী সোমবার (৮ জুন) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে।

রিটকারী আইনজীবীর অভিযোগ, সরকার গঠিত তদন্ত কমিটির মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার দাবি, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি হাসপাতাল ভবনটি রাজউকের নির্দেশনা অনুসারে নির্মিত হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

এছাড়া চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশের আগেই ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে প্রাথমিকভাবে ২০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ারও দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। এ ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970