খামেনির মৃত্যুতে শোক জানালেন জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৫:৫০ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান।

রোববার (১ মার্চ) সকালে নিজের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে দেওয়া এক বার্তায় তিনি এ শোক জানান। শোকবার্তায় তিনি বলেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।”

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ইতোমধ্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে গড়ায়, তবে তা কেবল একটি দেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বব্যাপী সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে বলেও উল্লেখ করেন জামায়াত আমির।

বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর এই নেতা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ, সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং কূটনৈতিক সমাধানের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি।

সবশেষে বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970