গরু কোরবানির বিষয়ে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে হিন্দুদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৮:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গে ষাঁড়, বলদ, গরু, বাছুর ও মহিষ জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, ইসলামে গরু কোরবানি বাধ্যতামূলক ধর্মীয় প্রথা নয়।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি জয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের জারি করা এক বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানায়।

আদালত জানায়, ২০২৬ সালের ১৩ মে জারি করা বিজ্ঞপ্তিটি মূলত ২০১৮ সালে দেওয়া হাইকোর্টের আগের নির্দেশনার বাস্তবায়ন। তাই এটি স্থগিত বা বাতিলের কোনো যৌক্তিক কারণ নেই।

রাজ্য সরকারের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ষাঁড়, বলদ, গরু, বাছুর ও মহিষকে ‘জবাইয়ের অযোগ্য’ ঘোষণা করে সনদপত্র ছাড়া কোরবানি বা জবাই করা যাবে না। এছাড়া শুধুমাত্র অনুমোদিত কসাইখানায় এসব পশু জবাইয়ের অনুমতি থাকবে।

এদিকে ভারতের সংবাদমাধ্যম আজ তাকের এক প্রতিবেদনে দেখা যায়, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করছেন স্থানীয় নারী-পুরুষরা। বিক্ষোভকারীরা বলেন, কোরবানির প্রচলিত নিয়ম বন্ধের সিদ্ধান্ত তারা মানেন না এবং ভবিষ্যতেও মানবেন না।

তাদের অভিযোগ, রাজ্য সরকার কোরবানির নিয়মে বাধা দিচ্ছে। একই সঙ্গে গরু বিক্রির সুযোগ চালু রাখারও দাবি জানান তারা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970