ঢাকার আকাশে ঘন কুয়াশা, কলকাতায় অবরণ করলো ৫ বাংলাদেশি ফ্লাইট

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:২০ পিএম

ঢাকার আকাশে ঘন কুয়াশা, কলকাতায় অবরণ করলো ৫ বাংলাদেশি ফ্লাইট। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে আকাশ। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে ব্যর্থ হয়ে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ঢাকাগামী পাঁচটি ফ্লাইট।

এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় ঢাকা থেকে বাংলাদেশের অন্যান্য শহরের বিমানবন্দরেও কয়েকটি বিমান পাঠানো হয়।

বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্র জানায়, কেবল কুয়াশাই নয়, তীব্র পরিবেশ দূষণ ও বাতাসে অতিরিক্ত ধূলিকণার কারণেও দৃশ্যমানতা বিপজ্জনকভাবে কমে গেছে। এর ফলে ঢাকায় নিরাপদ অবতরণ সম্ভব হয়নি।

যেসব বিমান ঢাকায় নামতে পারেনি তার মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজের দুটি করে ফ্লাইট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এসব বিমান কলকাতায় অবতরণ করে।

এদিকে কুয়াশাজনিত কারণে দুই থেকে চার ঘণ্টা বিলম্বে ঢাকায় অবতরণ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে আগত একটি ফ্লাইট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর ও চীনের গুয়াংজু থেকে আসা দুটি ফ্লাইট।

কলকাতায় অপেক্ষমাণ পাঁচটি ফ্লাইটে প্রায় সাড়ে তিনশোর বেশি যাত্রী রয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকালে ঢাকার দৃশ্যমানতা স্বাভাবিক হলে এসব ফ্লাইট ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে। এদিকে অপেক্ষমাণ যাত্রীদের জন্য জরুরি মেডিকেল সেবার ব্যবস্থা করেছে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970