অনলাইন-অফলাইন জুয়া বন্ধে কঠোর আইন, মন্ত্রিসভায় খসড়া অনুমোদন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

দেশে অনলাইন ও অফলাইন জুয়া কার্যক্রম নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়া নীতিগতভাবে এবং ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার দশম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অনলাইন ও অফলাইনে বিভিন্ন ধরনের জুয়ার বিস্তার বেড়েছে। এর ফলে জনশৃঙ্খলা, সামাজিক স্থিতি এবং মানুষের আর্থসামাজিক ও মানসিক জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে বিদ্যমান ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭’-কে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে যুগোপযোগী করে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে।

প্রস্তাবিত আইনে জুয়াখেলা, জুয়ার স্থান, জুয়ার সরঞ্জাম, ডিজিটাল সম্পদ, ডিজিটাল জুয়া প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, টোটালাইজেটর, অনলাইন ও দূরবর্তী জুয়া, বাজি বা পণ, বাজিকর এবং ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংসহ জুয়া-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের স্পষ্ট সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া অপরাধের ধরন অনুযায়ী অর্থদণ্ড, কারাদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রাখার প্রস্তাবও রয়েছে খসড়া আইনে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970