সন্ত্রাস দমন আইনে সাবেক দুই এমপিসহ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ মোট ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় এসব অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার হওয়া দুই সাবেক সংসদ সদস্য হলেন-

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল

সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি (৩২৪) তামান্না নুসরাত বুবলী

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনের আওতায় গ্রেফতার অভিযান চালানো হয়েছে। তিনি বলেন-
“কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সাবেক এমপিসহ মোট ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”

গ্রেফতারকৃতদের নাম-পরিচয় ও বিস্তারিত অভিযোগ সম্পর্কে ডিবি পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে বলে সূত্রে জানা গেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970