ইরানের সঙ্গে আলোচনার সময় আমেরিকানদের আর্থিক অবস্থা নিয়ে ‘বিন্দুমাত্র ভাবি না’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১২:০০ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে আলোচনার সময় আমেরিকানদের আর্থিক অবস্থা তার মূল বিবেচনার বিষয় নয়। তার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।

মঙ্গলবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। চীন সফরে যাওয়ার আগে ট্রাম্প বলেন, তিনি আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে বিন্দুমাত্র ভাবছেন না। তার সব মনোযোগ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানোর দিকেই রয়েছে।

সাংবাদিকরা যুদ্ধ পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর অর্থনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন তুললে ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি আরও বলেন, শেয়ারবাজার কিছুটা ওঠানামা করলেও সেটি বড় বিষয় নয়। তার মতে, জাতীয় নিরাপত্তা ও ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানো অর্থনৈতিক উদ্বেগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য, চলমান সংঘাত শেষ হলে তেলের দামও দ্রুত কমে আসবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970