পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানালেন জিএম কাদের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:২৮ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে এই বার্তা পাঠান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শুভেন্দু অধিকারীর এই বিজয় ও মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার মতে, এটি শুধু রাজনৈতিক সাফল্য নয়, বরং পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্যও তাৎপর্যপূর্ণ ঘটনা।

জিএম কাদের আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দৃঢ়তা ও পরিশ্রমের মাধ্যমে শুভেন্দু অধিকারী জনগণের আস্থা অর্জন করেছেন।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভৌগোলিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

আজ মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970