আগে দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউই করে না: সাকিব

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গন নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই ক্রিকেটার সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক অবস্থান, দেশে ফেরার অনিশ্চয়তা, ক্রিকেট বোর্ড এবং ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, একসময় দেখা যেত সবাই আওয়ামী লীগ করে, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই—এখন কেউই আওয়ামী লীগ করে না বলে তার মন্তব্য।

দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে সাকিব বলেন, এখন তার সবচেয়ে বড় চিন্তা হলো ঢাকায় পা রাখা নিয়েই অনিশ্চয়তা।

ক্রিকেট বোর্ড প্রসঙ্গে সাবেক সতীর্থ ও বোর্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের পর যে নতুন বোর্ড আসবে, তাদের হাতে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় থাকবে এবং তারা বিষয়গুলো বিবেচনা করবে।

রাজনীতিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার বিষয়ে সাকিব আল হাসান বলেন, তিনি মনে করেন তিনি কোনো ভুল করেননি।

তিনি আরও বলেন, জীবনে তিনি কখনো মাগুরায় আলাদা করে কোনো পরিচয়ে নিজেকে দেখেননি; সবসময়ই নিজ জেলার সাধারণ মানুষ হিসেবেই থেকেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970