ব্রাজিলকে ৭ গোল দেওয়া জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে ইকুয়েডর। কঠিন এই জয়ের ফলে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে লাতিন আমেরিকার প্রতিনিধিরা। অন্যদিকে পরাজিত হলেও গ্রুপসেরা দল হিসেবেই পরবর্তী পর্বে উঠেছে জার্মানি।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই এগিয়ে যায় জার্মানি। ম্যাচের দ্বিতীয় মিনিটে সতীর্থের পাস থেকে দারুণ শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন লেরয় সানে।

তবে গোলটি নিয়ে আপত্তি তোলে ইকুয়েডরের খেলোয়াড়রা। তাদের দাবি ছিল, আক্রমণ শুরুর আগে একজন জার্মান খেলোয়াড় প্রতিপক্ষকে নিয়মবহির্ভূতভাবে বাধা দিয়েছিলেন। কিন্তু রেফারি গোলের সিদ্ধান্ত বহাল রাখেন।

পিছিয়ে পড়ার পর দ্রুতই ঘুরে দাঁড়ায় ইকুয়েডর। নবম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে সমতা ফেরান নিলসন অ্যাঙ্গুলো। ফলে ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যেই স্কোরলাইন দাঁড়ায় ১-১।

এরপর উভয় দল একাধিক আক্রমণ চালালেও প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে জয়ের লক্ষ্যে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইকুয়েডর। ম্যাচের ৭৭তম মিনিটে কর্নার থেকে আসা বলে কেভিন রদ্রিগেজের হেডের পর গনসালো প্লাতা দুর্দান্ত ভলিতে বল জালে পাঠান। তার অসাধারণ গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর।

গুরুত্বপূর্ণ এই গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়ে স্টেডিয়াম। খেলোয়াড়, কোচিং স্টাফ ও গ্যালারিতে থাকা সমর্থকেরা আনন্দে মেতে ওঠেন। শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে ইকুয়েডর।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970