চিলমারী ও রৌমারীতে মেধাবী কল্যাণ সংস্থার মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

কামরুল হাসান, বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৩:১৭ পিএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারীতে স্বেচ্ছাসেবী সংগঠন মেধাবী কল্যাণ সংস্থা (এমকেএস)–এর উদ্যোগে চিলমারী, রৌমারী, রাজিবপুর ও উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত চলে। চিলমারী ও উলিপুর উপজেলা মিলিয়ে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৪৩ জন এবং রৌমারী ও রাজিবপুর উপজেলা মিলিয়ে রৌমারীর দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম বলেন, কুড়িগ্রাম জেলার ৪ উপজেলার মোট ৬৬১ জন শিক্ষার্থী অংশ করছে। এখান থেকে সেরা প্রায় ১৫০ শিক্ষার্থীকে আমরা নির্বাচিত করে তাদের বিভিন্ন সহায়তা প্রদান করা হবে। এ ক্যাটাগরির অস্বচ্ছতা শিক্ষার্থীদের বার্ষিক এককালীন আর্থিক সহায়তা করা হবে।

পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদের শিক্ষাপোকরণসহ বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় মেডিকেল ভর্তি পরীক্ষার আমরা শিক্ষার্থীদের পাশে থাকি। দীর্ঘসময় ধরে এসব কার্যক্রম পরিচালনায় অভিভাবকদের সাড়া পাচ্ছি। আশা করছি এটি অব্যাহত থাকবে।

অভিভাবকরা বলেন, আমাদের সন্তানদের এ পরীক্ষায় অংশগ্রহণ করানোর পিছনে কারণ, এই পরীক্ষা গতানুগতিক পরীক্ষার বাইরে। তাই শিক্ষার্থীরা নিজেদের মেধাকে সঠিক পদ্ধতিতে যাচাই করতে পারে।

এর আগে, পরীক্ষায় অংশ নিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ১ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করে।

উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠিত মেধাবী কল্যাণ সংস্থা (এমকেএস) পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন ধরনের শিক্ষা সহায়তা দিয়ে আসছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970