কুড়িগ্রাম- ৪ আসনে ভোটারদের মন কাড়ছেন সহকারী অধ্যাপক হাফিজুর রহমান

কামরুল হাসান, বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৩০ এএম

ছবি : মনোযোগ প্রকাশ

দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর, চিলমারী) আসনের পুরো নির্বাচনি এলাকা। গ্রাম থেকে শহর, পাড়া-মহল্লা—সব জায়গায় বইতে শুরু করেছে নির্বাচনী আমেজ। নতুন ও পুরাতন ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশের প্রত্যাশা ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে।

এদিকে এ আসনে ভোটারদের দৃষ্টি কাড়ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান। সাম্য, মানবিক-মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে তিনি নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছেন। “শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই”—এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন তিনি।

নির্বাচনি এলাকার বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় উপস্থিতি বজায় রাখছেন তিনি। এতে দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভোটারদের উদ্দেশ্যে সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান বলেন, “আমি আমার স্থান থেকে সর্বোচ্চ পরিশ্রম করে যাচ্ছি। সম্ভাব্য সব উপায় ব্যবহার করে মানুষের কাছে পৌঁছানোর জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি। কাজের প্রতি আমি ডেডিকেটেড ও কমিটেড। যা দায়িত্ব নিয়েছি, তা সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করছি। সীমাবদ্ধতা থাকলেও সর্বোচ্চটুকু উজাড় করে দেওয়ার ইচ্ছা আমার অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে এখন বিশেষ উত্তাপ বিরাজ করছে। প্রার্থীদের প্রচারণা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের আগ্রহও আরও জোরদার হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970