পল্টি মেরে ব্রাজিলের জার্সি পরে খেলা দেখলেন সাকিব আল হাসান

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:৩২ পিএম

ছবি: সংগৃহীত

ফুটবলে আর্জেন্টিনা ও লিওনেল মেসির সমর্থক হিসেবে পরিচিত বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার দেখা গেল ভিন্ন এক রূপে। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির হন তিনি ব্রাজিল দলের জার্সি পরে, যা ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা।

রোববার নিউইয়র্ক-নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল দলের তারকা ফুটবলার নেইমার-এর স্বাক্ষর করা জার্সি পরে খেলা উপভোগ করেন সাকিব। বিশ্বকাপ শুরুর আগেই তিনি জানিয়েছিলেন, সুযোগ পেলে মরক্কো ও ব্রাজিলের ম্যাচ দেখতে যাবেন এবং ব্রাজিলের জার্সি পরেই গ্যালারিতে উপস্থিত হবেন। শেষ পর্যন্ত সেই কথারই প্রতিফলন দেখা যায় ম্যাচের দিন।

খেলা শেষে সাকিব জানান, ম্যাচটি তিনি বেশ উপভোগ করেছেন। তবে ব্রাজিলের জার্সি গায়ে থাকলেও মনে মনে তিনি মরক্কোর সমর্থনই করেছেন।

নেইমারের স্বাক্ষর করা জার্সি প্রসঙ্গে সাকিব বলেন, জার্সিটি তাকে উপহার দিয়েছেন রবিন মিয়া। সেটি না পেলে ব্রাজিলের জার্সি পরে খেলা দেখতে যাওয়া হতো না বলেও মন্তব্য করেন তিনি।

ম্যাচ নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেন, তিনি ফুটবল বিশ্লেষক নন, কেবল খেলা উপভোগ করতেই মাঠে গিয়েছিলেন। তার মতে, ম্যাচে মরক্কো দারুণ নৈপুণ্য দেখিয়েছে।

এদিকে রবিন মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের সঙ্গে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি প্রকাশ করে রসিকতা করে প্রশ্ন তোলেন, সাকিব কি সত্যিই সমর্থন বদলে ফেলেছেন?

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970