সৌদি আরবে খলিফা উমর (রা.)-এর নামাঙ্কিত প্রাচীন শিলালিপির সন্ধান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:১৯ পিএম

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনা প্রদেশে পরিচালিত প্রত্নতাত্ত্বিক জরিপে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব (রা.)-এর নামাঙ্কিত একটি প্রাচীন শিলালিপির সন্ধান মিলেছে। দেশটির ঐতিহ্য বিষয়ক কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

কমিশনের তথ্যমতে, জরিপের প্রথম ও দ্বিতীয় ধাপে মোট এক হাজার ৭৭৪টি প্রত্নসম্পদ আবিষ্কৃত হয়েছে। উদ্ধার হওয়া গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর মধ্যে খলিফা উমর (রা.)-এর নামাঙ্কিত শিলালিপিটিও রয়েছে।

জরিপ কার্যক্রমে অংশ নেওয়া দলগুলো এ পর্যন্ত ১৭৩টি অজানা প্রত্নতাত্ত্বিক স্থানের অস্তিত্ব নথিভুক্ত করতে সক্ষম হয়েছে। পাশাপাশি বহু মূল্যবান ঐতিহাসিক নিদর্শনেরও সন্ধান পাওয়া গেছে।

আবিষ্কৃত প্রত্নসম্পদের মধ্যে রয়েছে খলিফা উমর ইবনুল খাত্তাব (রা.)-এর নাম বহনকারী শিলালিপি, পাথরে উৎকীর্ণ প্রাচীন আরবি কবিতা এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন।

কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, উদ্ধার হওয়া নিদর্শনের মধ্যে এক হাজার ২৫৯টি শিলালিপি, ৪৬১টি ইসলামী শিলালিপি, সামুদ ভাষায় লেখা ৩৪টি শিলালিপি, ১১টি পাথরের কাঠামো, তিনটি প্রাসাদ ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা, কাফেলা পথের দুটি মাইলফলক এবং চারটি কূপ রয়েছে।

উল্লেখ্য, হজরত উমর ইবনুল খাত্তাব (রা.) ৬৩৪ থেকে ৬৪৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ইসলামী সাম্রাজ্যের শাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970