ঈদের দিনে ঢামেক থেকে দুই বছরের শিশুকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৭:৪১ পিএম

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুই বছরের শিশু কাজী ফুজাইলকে উদ্ধার করেছে র‍্যাব। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অপহরণকারী তানভীরকে গ্রেফতার করা হয়েছে এবং শিশুটিকে তার পরিবারের কাছে ফেরত দেয়া হয়েছে। অপহরণের পর চক্রটি মুক্তিপণ হিসেবে সাড়ে তিন লাখ টাকা দাবি করেছিল।

মামলার সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ দুপুরে অসুস্থ নানাকে দেখতে মায়ের সঙ্গে ঢামেকে গেলে শিশু ফুজাইল নিখোঁজ হয়। পরে অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়।

র‍্যাব-১০ একটি আভিযানিক দলকে নিয়োগ দিয়ে তদন্ত চালায়। রবিবার রাত পৌনে তিনটার দিকে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তানভীরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অপহরণ ও মুক্তিপণ দাবি স্বীকার করেছে।

উদ্ধারকৃত শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আসামিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970