নিউইয়র্কে শ্রমিকের কাজ করছেন নায়ক জায়েদ খান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৫:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের ব্যস্ত রাস্তায় শ্রমিকের পোশাক পরে কাজ করতে দেখা গেছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান-কে। এমন কয়েকটি ছবি হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।

ছবিগুলোর সত্যতা জানতে অভিনেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সরাসরি কথা বলা সম্ভব হয়নি। বার্তা পাঠানো হলেও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

সামাজিক মাধ্যমে অনেকেই দাবি করেন, ছবিগুলো কৃত্রিম প্রযুক্তির মাধ্যমে তৈরি। তবে অনুসন্ধানে জানা গেছে, ছবিগুলো ভুয়া নয়। সেগুলোতে থাকা ব্যক্তি সত্যিই জায়েদ খান।

বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, প্রবাসীদের জীবনসংগ্রাম নিয়ে নির্মিতব্য একটি চলচ্চিত্রের চরিত্রের প্রয়োজনে নিউইয়র্কের রাস্তায় শ্রমিকের বেশে দৃশ্যধারণ করেছেন এই অভিনেতা। অর্থাৎ বাস্তবে শ্রমিকের কাজ নেননি তিনি; এটি ছিল সিনেমার শুটিংয়ের অংশমাত্র।

অন্যদিকে অভিনয়ের পাশাপাশি নতুন ভূমিকাতেও দেখা যাচ্ছে তাকে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ঠিকানা’র আয়োজনে বিনোদনধর্মী এক আড্ডা অনুষ্ঠানের সঞ্চালনা করছেন জায়েদ খান। এতে শোবিজ ও চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন তারকারা অংশ নিচ্ছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970