ইসরাইলের হাইফা নৌঘাঁটিতে আবারও হামলা চালিয়েছে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১০:৩২ পিএম

ছবি: সংগৃহীত

ইসরাইলের সামরিক স্থাপনা ও উত্তরাঞ্চলের কয়েকটি শহর লক্ষ্য করে একাধিক হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এসব হামলার মধ্যে ইসরাইলের গুরুত্বপূর্ণ নৌঘাঁটি হাইফাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

হিজবুল্লাহর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, উত্তর ইসরাইলের মিসগাভ সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটির দাবি, মিসগাভ ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ সরবরাহ ও লজিস্টিকস ঘাঁটি।

বিবৃতিতে আরও বলা হয়, লেবাননের বিভিন্ন শহর ও জনপদে, বিশেষ করে রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরসহ বেশ কয়েকটি এলাকায় ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় এসব আক্রমণ চালানো হয়েছে।

অন্য এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা হাইফা নৌঘাঁটিকে লক্ষ্য করে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগেও আগের দিন একই স্থাপনায় হামলা চালানোর দাবি করেছিল গোষ্ঠীটি।

এ ছাড়া হিজবুল্লাহ দাবি করেছে, তারা উত্তর ইসরাইলের উপকূলীয় শহর নাহারিয়ায় দুটি ড্রোন হামলা চালিয়েছে। গোষ্ঠীটির ভাষ্য অনুযায়ী, শহরটিকে লক্ষ্য করে আগে থেকেই দেওয়া সতর্কবার্তার অংশ হিসেবে এই হামলা পরিচালনা করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970