প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০১:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকার বিশেষ জজ-৪ আদালত মঙ্গলবার (১৩ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপসহ ১৮ জনের বিরুদ্ধে পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতির মামলার রায়ের দিন ধার্য করেছেন। রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে ২ ফেব্রুয়ারি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে যে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়া হয়েছে। মামলাটি গত বছরের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা হয়।

প্রাথমিকভাবে ১৬ জনকে আসামি করা হয়, পরে তদন্তে আরও দুই জনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। অন্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ভাগ্নি আজমিনা সিদ্দিক, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, রাজউকের সাবেক কর্মকর্তারা এবং বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা।

মামলার সাক্ষ্যগ্রহণ ৫ জানুয়ারি শেষ হয়। মোট ৩১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। ৮ জানুয়ারি আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়।

এর আগে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগে শেখ হাসিনা ও পরিবারের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা জমি নেওয়ার মামলা করে দুদক। এর মধ্যে ৪টি মামলায় শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের বিভিন্ন সময়ের সাজা দেওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970