ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১০ পিএম

ছবি: সংগৃহীত

বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী এই নোটিশ প্রেরণ করেন।

নোটিশে উল্লেখ করা হয়, হামের টিকাকরণ কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে ড. ইউনূসের বিরুদ্ধে। বিষয়টিকে গুরুতর অভিযোগ হিসেবে তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সকল সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবিও জানানো হয়েছে ওই নোটিশে।

আইনজীবী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি পোস্টে জানান, হামের টিকাকরণের দায়িত্ব রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়াকে তিনি অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করছেন। এ কারণে সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে তিনি এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970