ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:১০ এএম

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় তাকে মন্ত্রণালয়ে ডাকা হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, নয়াদিল্লি, কলকাতা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা পরিস্থিতির কারণে প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে। বাংলাদেশ পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এই তলব প্রক্রিয়া সম্পন্ন করেন।

তলবের সময় প্রণয় ভার্মাকে ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970