বিএনপির নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে মোদীর অভিনন্দন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের নেতা তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী।

১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত পাশে থাকবে।

মোদী আরও বলেন, দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার ব্যাপারে তিনি আশাবাদী। পাশাপাশি সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রও ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানায়। একই সঙ্গে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে ওয়াশিংটন।

আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক অভিনন্দন বার্তা আসায় নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরও গতিশীল হওয়ার ইঙ্গিত মিলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970