প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫২ পিএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভেরিফায়েড পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, পেজটি আর সক্রিয় থাকবে না।
পোস্টে গত ১৮ মাসে সহযোগিতা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি সমর্থন, সহযোগিতা ও সমালোচনার জন্য অনুসারীদের ধন্যবাদ জানিয়ে বলা হয়—এগুলো তাদের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও অর্থবহ করেছে।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
একই দিন দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত এমপিরা শপথ নেন। পরে ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করেন। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজের নাম ছিল ‘Chief Adviser GOB (Head of the Government)’। গত ১৪ আগস্ট চালু হওয়া পেজটির অনুসারী সংখ্যা বর্তমানে প্রায় ৪৪ লাখ।