ভারতে রফতানি হলো ১ লাখ ৩০ হাজার কেজি ইলিশ, আয় প্রায় ২০ কোটি টাকা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। চলতি বছর মোট ১২ লাখ কেজি ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হলেও এর মধ্যে ইতোমধ্যেই ১ লাখ ৩০ হাজার কেজি ইলিশ রফতানি হয়েছে। এতে আয় হয়েছে ১৬ লাখ ৩৭ হাজার মার্কিন ডলার, যা প্রায় ২০ কোটি টাকার সমান।


সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানির অনুমতি বহাল থাকবে। এ বছর বাণিজ্য মন্ত্রণালয় ৩৭টি প্রতিষ্ঠানকে রফতানির অনুমতি দিলেও সোমবার পর্যন্ত মাত্র ১৬টি প্রতিষ্ঠান ইলিশ রফতানি করেছে। ফলে বাকি ২১টি প্রতিষ্ঠান এখনো রফতানির কার্যক্রম শুরু করতে পারেনি।
রফতানিকৃত ইলিশ মূলত বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পাঠানো হয়েছে। দীর্ঘ এক দশক বন্ধ থাকার পর ২০১৯ সালে প্রথমবারের মতো আবার ইলিশ রফতানি শুরু হয়। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দেশটি বাংলাদেশ ও মিয়ানমার থেকে ইলিশ আমদানি করে থাকে। তবে পরিসংখ্যান বলছে, ভারত বাংলাদেশের তুলনায় মিয়ানমার থেকে বেশি ইলিশ আমদানি করে।
চলতি অর্থবছরের এপ্রিল থেকে মার্চ সময়কালে ভারত মিয়ানমার থেকে ৬ লাখ ৫০ হাজার কেজির বেশি ইলিশ আমদানি করেছে, যেখানে গড় দাম ছিল কেজিপ্রতি ৬ ডলার ২৩ সেন্ট। একই সময়ে বাংলাদেশ থেকে আমদানি করা হয়েছে ৫ লাখ ৪২ হাজার কেজি ইলিশ, যার গড় দাম ছিল কেজিপ্রতি ১০ ডলার ৯৩ সেন্ট।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970