ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত দুবাই প্রবাসী আহম্মেদ আলীর মরদেহ ঢাকায় পৌঁছেছে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১১:২৮ এএম

ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল সংঘাতে নিহত দুবাই প্রবাসী আহম্মেদ আলীর মরদেহ দেশে আনা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের আজমান শহর থেকে আহম্মেদ আলীর মরদেহ ঢাকায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

নিহত আহম্মেদ আলীর বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামে। তিনি মৃত সবর আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করছিলেন এবং সেখানে পানিবাহী গাড়ির চালক হিসেবে কাজ করতেন।

স্বজনরা জানান, গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিয়মিত কাজের সময় চলমান সংঘাতের মধ্যে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। এতে আহম্মেদ আলীসহ কয়েকজন গুরুতর আহত হন।

পরে আহতদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আহম্মেদ আলীকে মৃত ঘোষণা করেন। তার পরিবারে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970