দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ, প্রজ্ঞাপন জারি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাদের নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মোহাম্মদ সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটে মোহাম্মদ মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ কে এম আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মোহাম্মদ হারুনুর রশিদ, নওগাঁয় মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মোহাম্মদ এরশাদ আলী এবং নাটোরে মোহাম্মদ রহিম নেওয়াজকে প্রশাসক করা হয়েছে।

এছাড়া মেহেরপুরে মোহাম্মদ জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মোহাম্মদ আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ এবং বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেনকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

খুলনায় এস এম মনিরুল হাসান বাপ্পী, পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মোহাম্মদ শাহাদাৎ হোসেন, পিরোজপুরে আলমগীর হোসেন, টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ বি এম মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মোহাম্মদ নূরুজ্জামান এবং কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খানকে নিয়োগ দেওয়া হয়েছে।

একই সঙ্গে মুন্সীগঞ্জে এ কে এম ইরাদত, নারায়ণগঞ্জে মোহাম্মদ মামুন মাহমুদ এবং রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়াকে প্রশাসক করা হয়েছে।

অন্যদিকে গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুরে সরদার এ কে এম নাসির উদ্দিন, সুনামগঞ্জে মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মোহাম্মদ মোশতাক মিয়া, নোয়াখালীতে মোহাম্মদ হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরীকেও জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970