৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১,৮০৭ জন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৪২ এএম

ছবি: সংগৃহীত

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য মোট ১ হাজার ৮০৭ জনকে সুপারিশ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের ২ হাজার ৩০৯টি শূন্য পদের বিপরীতে ১,৮০৭ জনকে চূড়ান্তভাবে ক্যাডারে সুপারিশ করা হয়েছে।

চলতি বছরের ১৮ জুন লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। সেখানে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। গত বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা।

২০২২ সালের ৩০ নভেম্বর প্রকাশিত হয়েছিল ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি। এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয় ২০২৩ সালের ৬ জুন, যেখানে পাস করেন ১২ হাজার ৭৮৯ জন।

এই বিসিএসে আবেদন করেছিলেন ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন এবং ৭৮ হাজার ৮০৩ জন পরীক্ষা দেননি। উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ২৪ শতাংশ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970