বক্তব্যের সময় মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:২৮ পিএম

ছবি: সংগৃহীত

মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদ জানাতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেম।

সোমবার (১৯ জানুয়ারি) কুষ্টিয়ায় আয়োজিত এক নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের এক পর্যায়ে অধ্যাপক আবুল হাশেম হঠাৎ মঞ্চেই লুটিয়ে পড়েন। এতে সভাস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

এর আগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামিক বক্তা আমির হামজা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

এদিকে আমির হামজার বিরুদ্ধে একাধিক মানহানির মামলা রয়েছে বলেও জানা গেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970