সব ধর্ম-বর্ণের মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেবেন: আজহারুল ইসলাম

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:৪২ এএম

ছবি: সংগৃহীত

রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী জামায়াতে ইসলামী বাংলাদেশের এটিএম আজহারুল ইসলাম বলেছেন, তিনি জামায়াতে ইসলামী ও ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী। সব ধর্ম ও বর্ণের মানুষ সব ধরনের মতভেদ ভুলে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় তারাগঞ্জ বাজারে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক নির্বাচনি মিছিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, ভোটকে আমানত হিসেবে বিবেচনা করতে হবে এবং সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সবাইকে দৃঢ়চিত্তে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।

ওই নির্বাচনি মিছিলের মধ্য দিয়েই তিনি রংপুর-২ আসনে তার নির্বাচনি প্রচারণা শুরু করেন। মিছিলটি তারাগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারাগঞ্জ বাজারে এসে শেষ হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970