বগুড়ায় জামায়াতের নির্বাচনী জনসভা, কানায় কানায় পূর্ণ মাঠ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৪ জানুয়ারি) শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে এ জনসভার আয়োজন করা হয়। সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

শহর ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমানের। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুপুর সাড়ে ১২টায় তার জনসভায় যোগ দেওয়ার কথা থাকলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সভাস্থলে পৌঁছাননি।

জনসভায় বগুড়া জেলা ও শহর জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। পাশাপাশি বগুড়ার সাতটি সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থীরাও মঞ্চে অবস্থান করছেন।

জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই বগুড়া জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে আলতাফুন্নেছা খেলার মাঠে জড়ো হতে থাকেন। বেলা ১১টার মধ্যেই পুরো মাঠ নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জনসভায় পর্যায়ক্রমে দলের নেতারা বক্তব্য রাখছেন। বক্তৃতায় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে দেশ ও জনগণের কল্যাণে গ্রহণযোগ্য বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970