যশোরে চাঁদা না দেওয়ায় জুটমিল মালিকের বাড়িতে ককটেল বিস্ফোরণ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে চাঁদা না দেওয়ায় রোমান জুটমিলের মালিক মোহাম্মদ আলীর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে কেউ আহত হননি।

ঘটনার পর অভয়নগর আর্মি ক্যাম্পের সদস্যরা এবং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মালিক মোহাম্মদ আলীর ছেলে রাকিবুল ইসলাম জানান, একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করছিল। চাঁদা না দেওয়ায় ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এই হামলা চালানো হতে পারে বলে ধারণা করছেন তারা। হামলার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মোহাম্মদ আলীর ভাতিজা মোহাম্মদ সজীব বলেন, গভীর রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে দেখেন বাড়ির ভেতর ধোঁয়ার কুণ্ডলী উঠছে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে জালের কাঠি, লাল টেপসহ বিস্ফোরণের আলামত উদ্ধার করেছে।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাত ২টার দিকে বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970