জামালপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন

মো. ইব্রাহিম খান (টিটু), জামালপুর জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম

ছবি : মনোযোগ প্রকাশ

জামালপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের ফৌজদারী মোড়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম সজীব। মাহফিলে বক্তব্য দেন শহর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আবদুল্লাহ আল মাসুদ।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেজ আলী মামুন। এছাড়াও জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য দেন।

মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970