যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য ইরানের ৫ শর্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৮:০৯ পিএম

ছবি: সংগৃহীত

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত শেষ করার জন্য ইরান পাঁচটি শর্ত দিয়েছে। এসব শর্ত সোমবার হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ইরানের শর্তগুলো হলো-

১. নতুন যুদ্ধ হবে না – পূর্বের মতো নতুন কোনো যুদ্ধ আর শুরু হবে না।
২. হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ – এই অঞ্চলের জন্য এমন ব্যবস্থা চাইছে, যা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে।
৩. মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ – মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবি।
৪. ক্ষতিপূরণ – চলমান সংঘাতের কারণে হওয়া আর্থিক ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ।
৫. বিদ্বেষপূর্ণ সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ – ইরানের বিরুদ্ধে অপপ্রচার বা শত্রুভাবাপন্ন কার্যকলাপে জড়িত সংবাদকর্মী বা ব্যক্তিদের হস্তান্তর বা বিচার ব্যবস্থা গ্রহণ।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটনে কিছুদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং তারা বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে।

২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে ইরান প্রতিবেশী আরব দেশগুলোতেও পাল্টা হামলা চালাচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970