ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা, কাউন্টারে ভাড়ার তালিকা টানানোর নির্দেশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৩:২৭ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদকে সামনে রেখে বাস কাউন্টারগুলোতে নির্ধারিত ভাড়ার তালিকা টানিয়ে রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ সরওয়ার। পাশাপাশি ফিটনেসবিহীন বা লক্কর-ঝক্কর বাস সড়কে নামতে না পারে, সে জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলীতে গণপরিবহন চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঈদকে কেন্দ্র করে টার্মিনালসহ মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক সংখ্যক গোয়েন্দা পুলিশ, সোয়াট ও ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ের জন্য ট্রাক ও লরির চলাচল বন্ধ রাখা হবে। কোনোভাবেই যাত্রীদের হয়রানি করা যাবে না বলেও সতর্ক করেন তিনি।

সভায় ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার তালিকার চেয়ে বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে।

এদিকে যাত্রীদের ভোগান্তি কমাতে বাস মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক এবং শ্রমিক নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970